কলারোয়ায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৪১
কলারোয়ায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় অনুষ্ঠিত হলো উপজেলা পর্যায়ের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতার পর এবার বিভিন্ন ইউনিয়নের প্রাথমিক স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে বুধবার দিনভর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ১৩০টি প্রাথমিক বিদ্যালয়ের জোন পর্যায়ের বিজয়ীরা উপজেলা পর্যায়ে অংশ নেয়। নৃত্য, গান, চিত্রাংকন, কবিতা আবৃতি, একক অভিনয় সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের হাতে বিকেলে পুরষ্কার তুলে দেন আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। কমিটির সদস্য সচিব ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, জাকির হোসেন ও আবুল কালাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রবিউল ইসলাম, সা.সম্পাদক মো. নুরুল্যাহ, প্রধান শিক্ষক হেনা বানু, শিক্ষক আরিফুজ্জামান কাকন, আ.ওহাব মামুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক তহমিনা পারভিন ও ইউনুস আলী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজারহাট অগ্রণী ব্যাংক লিঃ নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম’র… পরবর্তী সংবাদ কলমাকান্দায় প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads