ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীর শিবপুরে শহীদ আসাদ দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২১, ২০১৪ ২:৪৭ অপরাহ্ণ

Picture-01 (20)এম লুৎফর রহমান নরসিংদী : যথাযোগ্য মর্যাদার সাথে ৬৯ এর গণ অভ্যুত্থানের মহা-নায়ক শহীদ আসাদুজ্জামান আসাদের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২০ জানুয়ারী সোমবার সকালে শিবপুর উপজেলার ধানুয়াস্থ তার কবরস্থানে পুস্পস্তবক অর্পণ করেন শিবপুরের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। প্রভাত ফেরী, পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসনা হেনা, শহীদ আসাদ কলেজিয়েট গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হারিছ রিকাবদার, শাহীদ আসাদ পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার রশিদুজ্জামান, নরসিংদী জেলা বিএনপি সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ গোস্বামী, নরসিংদী জেলা ওয়ার্কার্স পার্টি সামসুজ্জামান মিলন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূইয়া, আব্দুল মান্নান ভূইয়া পরিষদ, ছাত্রলীগ, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ আসাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

Shamol Bangla Ads

এছাড়া শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজে অধ্যক্ষ প্রফেসর হাসনে হেনা সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নুরুল ইসলাম খান, উপাধ্যক্ষ মো: সিরাজ উদ্দিন ভূঞা, প্রভাষক এস. এম আমজাদ হোসেন, মোস্তাফিজুর রহমান আকন, আবু ছিদ্দিক, সাবেক উপাধ্যক্ষ উম্মে খালেদা রহমান প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!