ads

শনিবার , ১৮ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরায় যৌথ বাহিনীর সাথে সংঘর্ষে শিবির কর্মী নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৮, ২০১৪ ১:০৫ অপরাহ্ণ

Satkhira-map2সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা এলাকায় যৌথ বাহিনীর সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শিবির কর্মী ছোটন (১৯) নিহত হয়েছে। সে সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের শহর আলীর ছেলে। ১৮ জানুয়ারী শনিবার ভোরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, যৌথবাহিনী ওই এলাকায় অভিযান চালাতে গেলে তাদের লক্ষ্য করে শিবির কর্মীরা ককটেল নিক্ষেপ করা ছাড়াও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। যৌথ বাহিনীও পাল্টা গুলি ছুড়ে তাদের প্রতিহত করে। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায় শিবির কর্মী ছোটন (১৯)। পরে তাকে সাতক্ষীরা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা ইনামুল হক জানান, এসময় পুলিশের এস আই আবুল কাশেম সামান্য আহত হয়েছেন। নিহত ছোটনের বিরুদ্ধে মালবাহী ট্রাকে আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ রয়েছে।

Need Ads
error: কপি হবে না!