চুয়াডাঙ্গা প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৪৪ তম স্বাধীনতা দিবস বুধবার চুয়াডাঙ্গায় পালিত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর স্থানীয় শহীদ হাসান চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন, পুলিশ সুপার রশীদুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা।

সকাল ৭ টায় পুরাতন ষ্টেডিয়াম মাঠে শুরু হয় পুলিশ, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের অংশগ্রহনে বর্ণাঢ্য কুচকাওয়াজ। এছাড়া দিন ব্যাপি চিত্রাংকন প্রতিযোগিতা, বেলা ১১ টায় সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, মুক্তিযোদ্ধাদের সন্মাননা প্রদান ও ক্রীড়া প্রতিযোগীতাসহ বিভিন্ন অনুষ্ঠান।




