ads

সোমবার , ১১ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ১১, ২০২২ ৩:১৫ অপরাহ্ণ

শেরপুরের একটি ধানক্ষেত থেকে আব্দুল কুদ্দুছ (৫৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ এপ্রিল সোমবার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকার একটি ধান ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। আব্দুল কুদ্দুছ শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সদর উপজেলার রামকৃষ্ণপুর এলাকাস্থ মৃগী নদীর তীরে একটি পরিত্যক্ত ভবনের পাশের ধানক্ষেতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এরপর সিআইডি ও পিবিআইয়ের টিম লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে নিহতের পরিচয় শনাক্ত করে।

এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, শেরপুর-শ্রীবরদী সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া মৃগী নদীর তীরে একসময় আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনে প্রায়ই স্থানীয়সহ বিভিন্ন এলাকার মাদকসেবীদের প্রায় নিয়মিত আড্ডার পাশাপাশি আনাগোনা রয়েছে। এর আগে প্রায় একই স্থানে ৫/৬ বছর আগে আজিজুল হক ওরফে ফকির (৫০) নামে স্থানীয় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। কাজেই আব্দুল কুদ্দুছের ঘটনাটিও সেরকম কিছু কিনা তা নিয়ে এলাকায় চলছে গুঞ্জন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত লাশের ৩/৪ ফুট দূরত্বে কীটনাশকের বোতল পাওয়া গিয়েছে। লাশের মুখের বাম দিক থেকে ফেনা বের হতে দেখা গেছে। তবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads