ads

বুধবার , ২৪ ডিসেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে : নিহত ১০, আহত ৩০

খবর টি পড়েছেন : ২০৫
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে : নিহত ১০, আহত ৩০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Jhalakathi-Road-Accidentঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১০ জন নিহত হয়েছেন, আহত হন আরও অন্তত ৩০ জন।২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে বিশ্বাসবাড়ি এলাকায় ঝালকাঠী-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আট জনের নাম জানা গেছে। এরা হলেন পটুয়াখালীর লেবুখালী গ্রামের মো. শাওন (৩৫), তার স্ত্রী ঝর্না (২২), আল মামুন (৪৫), আবুল কালাম (৩৫), বরিশালের অ্যাডভোকেট মুকুলরঞ্জন সিংহ (৩০), কুলসুম (৩৫), পিরোজপুরের কাউখালী উপজেলার দুই বোন শান্তি (২৫) ও সাধনা (২০)।

Shamol Bangla Ads

ঝালকাঠির সহকারী পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন জানান, খুলনা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা ধানসিঁড়ি পরিবহনের রুপম নামের ওই যাত্রীবাহী বাসটি বিকাল সাড়ে ৪টার দিকে রাজাপুর উপজেলার খুলনা-বরিশাল মহাসড়কের বিশ্বাসবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহতদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স, ঝালকাঠী সদর হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বাসটির সামনের চাকা ফেটে গিয়ে সড়কের নির্মাণাধীন কালভার্টের পাশে পড়ে যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হোসেনপুরে এইচএসসি’র ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় পরবর্তী সংবাদ দিনাজপরে জেঁকে বসেছে শীত : সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads