ads

মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরায় যৌথবাহিনীর সঙ্গে এক জামাতকর্মী নিহত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৪, ২০১৪ ৬:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় যৌথবাহিনীর সঙ্গে এক জামাতকর্মী নিহত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :  সাতক্ষীরার দেবহাটা উপজেলায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জামাতকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নাংলা বাজারের ঘোনাপাড়া বড়কালভার্ট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আনারুল (৩০) নাংলা গ্রামের আবদুল হান্নানের ছেলে। তিনি জামাতে ইসলামীর রুকন (সদস্য) ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নাশকতা সৃষ্টির জন্য জামাত-শিবিরকর্মীরা  নাংলা গ্রামের বিলের পাশে জড়ো হয়। খবর পেয়ে যৌথবাহিনী তাদের প্রতিহত করতে গেলে জামাত-শিবিরকর্মীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরন ঘটায়। এ সময় যৌথবাহিনী গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন জামাতকর্মী আনারুল ইসলাম। তাঁকে সাতক্ষীরা হাসপাতালে আনা হলে  কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এই সংঘর্ষে জামাত-শিবিরের ছোড়া ইটের আঘাতে আহত হন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক চন্দ্র বিশ্বাসসহ তিন পুলিশ সদস্য। যৌথবাহিনী ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, দুটি ককটেল ও একটি ধারালো দা উদ্ধার করেছে ।

Need Ads
error: কপি হবে না!