হার্টে বাইপাস সার্জারী পরবর্তী বিশ্রামরত জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে কুশল বিনিময় করতে যাচ্ছেন ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসহাক দার। ২৩ আগস্ট শনিবার কূটনৈতিক এবং জামায়াতের দায়িত্বশীল একটি সূত্র ওই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

জানা যায়, সফরের দ্বিতীয় দিনে ২৪ আগস্ট রবিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাস্থ জামায়াত আমীরের ভাড়া বাসায় হবে ওই সাক্ষাৎ।




