ads

মঙ্গলবার , ২১ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপে এগোতে হবে ধাপে ধাপে : সাকিব

খবর টি পড়েছেন : ২২৬
বিশ্বকাপে এগোতে হবে ধাপে ধাপে : সাকিব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভালো সুযোগ আছে। আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। গত ৩টি সিরিজ আমরা জিতেছি। উইকেট নিয়ে সমালোচনা হয়েছে। কিন্তু জয়ের কোনো বিকল্প নেই। একটা দল যখন জিততে থাকে, জয়ের মানসিকতা থাকে, তা অন্য পর্যায়ের আত্মবিশ্বাস জোগায়। অনেক ভালো খেলেও ম্যাচ হারলে আত্মবিশ্বাস থাকে না। এই আত্মবিশ্বাস নিয়ে আমরা বিশ্বকাপে যেতে চাই। এখানকার উইকেট-কন্ডিশন ওখানে খুব বেশি প্রভাব ফেলবে না। আমাদের জয়ের মানসিকতা তৈরি হয়েছে। আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাব। কথা জানিয়েছেন সাকিব আল হাসান।

Shamol Bangla Ads

আইপিএলে খেলা সাহায্য করবে কি? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, আশা করি, করবে। সেই অভিজ্ঞতা আমরা দলের সবার সঙ্গে ভাগাভাগি করতে পারব, আমি পারব, মোস্তাফিজ পারবে। আটটি আইপিএল দলে আমরা দুজন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, খেলোয়াড়দের ভাবনা কেমন, বিশ্বকাপ নিয়ে কীভাবে ভাবছে অন্যান্য দেশের খেলোয়াড়রা-এসব সম্পর্কে ধারণা হবে, যা সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করে নেব। সম্ভব তা করতে পারি। সবসময় একরকম পারফর্ম হবে। আমার চেষ্টা থাকবে শতভাগ।

বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে সাকিব বলেন, চেষ্টা থাকবে সর্বোচ্চ অবস্থানে যাওয়ার। ধাপে ধাপে এগোতে হবে। আমরা যদি প্রথমে ভালো করতে পারি, পরের ম্যাচগুলোতে আমাদের ভালো করার জন্য আত্মবিশ্বাস জোগাবে। প্রথম রাউন্ড ভালোভাবে শেষ করতে পারলে মূলপর্বে সেরা পারফরম্যান্সের চেষ্টা করব। টি ২০ ক্রিকেটে সবারই সুযোগ থাকে। একবার মোমেন্টাম নিতে পারলে ভালো সুযোগ পাওয়া যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীলঙ্কাকে ১২-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা পরবর্তী সংবাদ ভারতকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ