ads

বুধবার , ২১ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি: প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৭৩
আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি: প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা এ দেশ স্বাধীন করে গেছেন। আজ আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। বিশ্বসভায় আমরা মাথা উঁচু করে চলতে পারি। বাংলাদেশকে কেউ আর অবহেলা করতে পারবে না।’ ২১ মার্চ বুধবার চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ওইসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ অবস্থান করে নিয়েছে। বাংলাদেশকে কেউ আর অবহেলা করতে পারবে না। আমাদের লক্ষ্য স্বাধীন বাংলাদেশে একটা মানুষও গৃহহারা থাকবে না। কোনো মানুষ কুঁড়েঘরে থাকবে না। যাদের ঘর নেই আমরা তাদের ঘর করে দেব বিনা পয়সায়। যাদের জমি নেই তাদের আমরা খাসজমি দিয়ে দেব। যাদের জমি আছে ঘর করার টাকা নেই, তাদের টাকা দেব ঘর তৈরি করার।’
শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছিল বিশ্বব্যাংক। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং বলেছিলাম নিজের অর্থে আমরা পদ্মা সেতু করব। যে কথা বলেছিলাম সে কথা রেখেছি। নিজের অর্থে আমরা করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ করার ঘোষণা দিয়েছিলাম। আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি। সবার হাতে মোবাইল ফোন। থ্রিজি চালু করেছিলাম। ফোরজি চালু করে দিয়েছি। আজ সমগ্র বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস। ৫ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার করে দিয়েছি। ৮ হাজার ৫০০ পোস্ট অফিস ডিজিটাল সেন্টার হচ্ছে।
তিনি বলেন, আপনাদের স্বজনরা বিদেশে থাকে। আগে বছরের পর বছর দেখা হতো না। কবে একখানা চিঠি আসবে বসে থাকতে হতো। আজকে মোবাইল ফোন হাতের মুঠোয়। মোবাইল ফোনের মাধ্যমে কথা বলতে পারেন, চেহারা দেখতে পারেন। ডিজিটাল সেন্টারে গিয়ে আপনারা কম্পিউটারের মাধ্যমে প্রবাসী স্বজনদের সঙ্গে কথা বলতে পারেন, দেখতে পারেন, সে সুযোগটা আমরা করে দিয়েছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট হলে এটা আরও সহজ হয়ে যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রামে প্রধানমন্ত্রী, পটিয়ায় জনসভায় ভাষণ দিবেন বিকেলে পরবর্তী সংবাদ বঙ্গবন্ধু থাকলে যেটা ১০ বছরে হতো, সেটা করতে…

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads