ads

শনিবার , ৪ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহম্মদপুরে ৫৭টির মধ্যে ৩১টি ভোট কেন্দ্র অধিক ঝুকিপূর্ণ চিহ্নিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৪, ২০১৪ ২:১৯ অপরাহ্ণ

Magura_District_Map_Bangladesh-6মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার ৮ ইউনিয়নের ৫৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্র অধিক ঝুকিপূর্ণ হিসেবে চি‎িহ্নত করেছে সংশ্লিষ্ট বিভাগ।
পুলিশের দেয়া তথ্য মতে, উপজেলার বাবুখালী ইউনিয়নের ৭টি ভোট কেন্দ্রের সবক’টিই অধিক ঝুকিপূর্ণ। এছাড়া বিনোদপুরের ৮টির মধ্যে ২টি, দীঘা ইউনিয়নের ৬টির মধ্যে ৩টি, রাজাপুর ইউনিয়নের ৬টির মধ্যে ৩টি, বালিদিয়া ইউনিয়নের ৮টির মধ্যে ৪টি, মহম্মদপুর সদর ইউনিয়নের ৭টির মধ্যে ৫টি, পলাশবাড়ীয়া ইউনিয়নের ৮টির মধ্যে ৩টি এবং নহাটা ইউনিয়নের ৭টির মধ্যে ৪টি ভোট কেন্দ্র  ঝুকিপূর্ণ হিসেবে চি‎িহ্নত করা হয়েছে।
ঝুকিপূর্ণ ভোটকেন্দ্র সমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম।
এ বিষয়ে সহকারি রিটার্নিং অফিসার অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম বলেন, ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে।

Need Ads
error: কপি হবে না!