ads

শনিবার , ৪ জানুয়ারি ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলায় হরতালে পুলিশ-পিকেটার সংঘর্ষ : আহত ১০

খবর টি পড়েছেন : ২৭৪
ভোলায় হরতালে পুলিশ-পিকেটার সংঘর্ষ : আহত ১০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Bhola_District_Map_Bangladesh-38ভোলা প্রতিনিধি : ভোলায় হরতাল সমর্থকারীদের সংঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত: ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট ছুঁড়েছে পুলিশ।
৪ জানুয়ারী শনিবার সকালে শহরের চরনোয়াবাদ ও হোমিও কলেজ এলাকায় ওই ঘটনা ঘটে। পিকেটাররা অটোরিক্সা সহ বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হরতাল সমর্থনকারীরা সকাল ৯টার দিকে খেয়াঘাট সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন ছাড়াও র‌্যাব ও নৌ-বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। এদিকে ভোররাতে ভোলার পৌর মেয়র মনিরুজ্জামানের ব্যক্তিগত অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মহম্মদপুরে ৫৭টির মধ্যে ৩১টি ভোট কেন্দ্র অধিক ঝুকিপূর্ণ… পরবর্তী সংবাদ সাতক্ষীরার দুটি আসনে দুই প্রার্থী হতাশ,কাল ভোট