কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ঝন্টু ফকির (২৮) নামের একজনকে আটক করেছে। সে উপজেলার মালিহাদ ইউনিয়নের আসাননগর গ্রামের নাসির উদ্দিন ফকিরের ছেলে। বৃহস্পতিবার রাতে আসাননগর ঈদগাহ মোড়ে পুলিশ অভিযান চালিয়ে ১টি দেশি তৈরী এলজি বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ তাকে আটক করে। এ ব্যাপারে মিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।




