মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় রেলওয়ে জংশনের লাইনের উপর ককটেল বিস্ফোরণ করেছে দূর্বৃত্তরা। ২ জানুয়ারী বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কুলাউড়া জংশন ষ্টেশনের ৩নং প্লাটফর্ম এলাকার রেল লাইনে ওই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ৫ জনকে জিঙ্গাসাবাদের জন্য আটক করেছে রেলওয়ে পুলিশ। তাৎক্ষণিক তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
কুলাউড়া রেলওয়ে থানার পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কে বা কারা মানুষের মধ্যে আতনংক সৃষ্টি করার জন্য এ ঘটনাটি ঘটিয়েছে । তবে এ ঘটনায় কেহ আহত বা কোন ক্ষয়ক্ষতি হয়নি । বিনা দোষে কেউ যেন হয়রানীর স্বীকার না হতে পারে সে কারনে পুলিশ তাদেরকে জিঙ্গাসা করে সিদ্ধান্ত নেবে ।




