তানোর প্রতিনিধি : বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ ও দশম জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচীর অংশ হিসেবে তানোরে ১৮ দলের সমর্থনে ২ জানুয়ারী বৃহস্পতিবার এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। তানোর থানা মোড় থেকে শুরু করে গোলাপাড়া বাজার হয়ে থানা মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন তানোর থানা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমরান আলী মোল¬া, তানোর পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শ্রী বিশ্বনাথ সরকার, তানোর থানা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান, তানোর থানা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারী হাফেজ সৈয়দ, জেলা ছাত্র শিবিরের সভাপতি আঃ কাদের, তানোর পূর্ব ছাত্র শিবিরের সভাপতি জুয়েল রানা প্রমুখ।




