ads

বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এক সঙ্গে জায়েদ খান-তানজিন তিশা-মাহিয়া

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে একটি অনুষ্ঠান উপস্থাপনা ছাড়াও বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বাঙালি অধ্যুষিত এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

Shamol Bangla Ads

সম্প্রতি ভার্জিনিয়ায় এমনই একটি অনুষ্ঠানস্থলে জায়েদ খানকে দেখা গেল চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তানজিন তিশার সঙ্গে। আর এতেই প্রশ্ন উঠেছে জায়েদ খানের সঙ্গে ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা ও ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা কেন? বিষয়টি নিয়ে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হয়। ১০ সেপ্টেম্বর বুধবার যুক্তরাষ্ট্র থেকে কালের কণ্ঠকে তিনি হোয়াটসঅ্যাপে বলেন, ভার্জিনিয়াতে একটি অনুষ্ঠান ছিল, বাংলাদেশ ফেস্টিভাল। একই মঞ্চে মাহি, তানজিন তিশা ও আমি ছিলাম। ভার্জিনিয়ায় বসবাসকারী বাঙালিরা এই প্রথম নায়ক-নায়িকা দেখল। অনুষ্ঠান শেষে আমরা একটা ছবি তুলেছি। এটাই আর কিছু নয়।

জায়েদ খান বলেন, এ ছাড়া মঞ্চে এস আই টুটুল, আসিফ আকবর—তারা সবাই মঞ্চে পারফরম করেছেন। এখানের আয়োজনে প্রচুর বাঙালি ছিল, আয়োজকও বেশ খুশি। এখানের মানুষজন চায়, এমন আয়োজন যেন নিয়মিত হয়। সবাই খুবই উপভোগ করেছে।

Shamol Bangla Ads

এদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহিও যুক্তরাষ্ট্রেই থাকছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!