শ্যামলবাংলা বিনোদন : ২০১৩ সাল ছিল বলিউডের অন্যতম ব্যবসাসফল বছর। এ বছর ছিল রেকর্ড ভাঙাগড়ার বছরও। আগস্টে শাহরুখ খান ও দীপিকা পাড়ূকোন ‘চেন্নাই এক্সপ্রেস’ দিয়ে রেকর্ড ভাঙার খেলা শুরু করে ১৫ দিনে ২০০ কোটি রুপির বাণিজ্য এনেছিলেন। তাদেরকে পেছনে ফেলে হৃতিক রোশনের ‘কৃষ থ্রি’ ২০০ কোটির ক্লাব অতিক্রম করেছে মাত্র ১০ দিনে। এবার সেই রেকর্ড ভাঙল ‘ধুম থ্রি’।
মুক্তির প্রথম ৩ দিনেই ১০০ কোটি রুপি আয় করে আমির খানের ‘ধুম থ্রি’ জানান দিচ্ছিল, ওইসব রেকর্ড ধোপে টিকবে না। বাস্তবেও তা-ই হয়েছে। ছবিটি মাত্র ৯ দিনেই ঢুকে গেল বলিউডের ওই অভিজাত ক্লাবে। মজার বিষয় হচ্ছে, ২০০৯ সালে আমির খানের ‘থ্রি ইডিয়টস’ বলিউডের প্রথম ছবি হিসেবে এই মাইলফলক স্পর্শ করতে সময় নিয়েছিল ৭০ দিন। ভারতীয় চলচ্চিত্রবোদ্ধা তরণ আদর্শ ধারণা করছেন, শুধু ভারতেই এটি ৩০০ কোটি রুপি আয় করে ফেলবে।




