ads

মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরায় যৌথবাহিনী-জামায়াত সংঘর্ষে নিহত এক

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০১৩ ১১:৩৪ পূর্বাহ্ণ

Satkhira-map2সাতক্ষীরা সংবাদদাতা : বিরোধীদলের অবরোধের শেষ দিনে সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজারে যৌথ বাহিনীর সাথে জামায়তকর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে ওই সংর্ঘষের ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান (২৬) সাতক্ষীরা সদরের গোবিন্দকাঠি গ্রামের লোকমান আলীর ছেলে। তিনি স্থানীয় জামায়াতকর্মী বলে জানা গেছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন জানান, ঝাউডাঙ্গা বাজারে সাতক্ষীরা-যশোর সড়কে জামায়াতকর্মীদের অবেরোধের খবর পেয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে পুলিশ, র‌্যাব ও বিজিবি সেখানে যৌথ অভিযান চালায়। এক পর্যায়ে অবরোধকারী জামায়াত কর্মীরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে ককটেল ও ঢিল ছুড়তে শুরু করলে সংঘর্ষ বেঁধে যায়। ওই সময় হাফিজুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর থেকে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় সহিংসতা লেগেই রয়েছে। ওইসব ঘটনায় ১৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। জামায়াতের ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আসামি গ্রেপ্তার ১৫ ডিসেম্বর রাত থেকে পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ অভিযান শুরু হয়।

Need Ads
error: কপি হবে না!