ads

শুক্রবার , ২০ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অস্থিরতার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে চাইছে সরকার : ফখরুল

খবর টি পড়েছেন : ২১২
অস্থিরতার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে চাইছে সরকার : ফখরুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণে প্রতিশোধ নিতেই নেতা-কর্মীদের গ্রেপ্তার করে দেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে চাইছে সরকার। ২০ অক্টোবর শুক্রবার দলটির দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনুসহ সারা দেশে নেতা-কর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশির নামে পুলিশি হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ ছাড়াও মুগদা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল, বাবু, বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন, মানিকগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মাসুদ পারভেজ, বিএনপি নেতা ভজন, কবি নজরুল ইসলাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, মিরপুর বাংলা কলেজ ছাত্রদলের দফতর সম্পাদক আকরাম হোসেন, গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক প্রফেসর সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জামাল হোসেন, আকরাম হোসেন, টঙ্গী থানা ছাত্রদল সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ঢাকার ধামরাই উপজেলা ছাত্রদল নেতা শাহীন মাহমুদ, বদিউজ্জামান বাবু, মেহেদী ভূঁইয়া, মতিউর রহমান, শ্রী আশিষ কুমার মনিদাস, শ্রী চরণমনি দাসসহ দেশব্যাপী নেতা-কর্মীদের গ্রেপ্তার ও ভুয়া মামলা দায়ের এবং নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশি তল্লাশির নামে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ পেল ১০২৭ ভোট মিয়ানমার ৪৭ পরবর্তী সংবাদ আদালতকে হেনস্থা করেছেন খালেদা জিয়া : কাদের

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads