ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তেবাংলাদেশ দুই নাগরিক আটক করেছে বিএসএফ।
বিজিবি সূত্রে জানা গেছে,বুধবার ভোরে ওই সীমান্তে ৩৭২ নং পিলারের নিকট এলাকায় ভারতের কুকড়াদহ ১২১ বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে ভারতের পুলিশের কাছে সোপর্দ করে।

আটক বাংলাদেশীদের বাড়ি রাণীশংকৈল উপজেলার ওমরাডাঙ্গী গ্রামের আয়েজ আলীর ছেলে সাহেব আলী (৩৫) ও শাহনাবাদ গ্রামের সেতু মিয়ার ছেলে হেলাল উদ্দিন (৩২)। পারিবারিক সূত্রে জানাযায়,কাজের সন্ধ্যানে তারা ভারতে যায়। সেখানে শ্রমিকের কাজ শেষে বাড়ি ফেরার পথে তাদের ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী আটক করে।
ঠাকুরগাঁও ৩০ বিজিবি উপ অধিনায়ক মেজর কাজী আলমগীর জানান, আটক দুই বাংলাদেশীকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।




