পত্নীতলায় ইসলামী ব্যাংক এর উদ্যোগে হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন

খবর টি পড়েছেন : ৪৫১
পত্নীতলায় ইসলামী ব্যাংক এর উদ্যোগে হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Naogaon-mapপত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নজিপুর শাখার উদ্যোগে বৃহস্পতিবার ব্যাংক চত্তরে উপজেলার শীতার্থ ও দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরন করা হয়। শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।

Shamol Bangla Ads

 এসময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নজিপুর শাখার ব্যবস্থাপক মঈন উদ্দীন, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নজিপুর শাখার ইউনিট অফিসার আনোয়ার হোসেন, এস.বি.আই.এস অফিসার আলতাফ হোসেন, প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম, জুনিয়র ইউনিট অফিসার রোস্তম আলী সহ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী, সূধীজন প্রমূখ।  এসময় উপজেলার ১শ জন শীতার্থ ও দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রায়পুরায় চোরের ছুরিকাঘাতে ১ জন খুন : আটক… পরবর্তী সংবাদ ঠাকুরগাও এ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আটক

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads