ads

বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীলফামারীতে যৌথবাহিনীর অভিযান জামায়াত-শিবিরের ৪ কর্মী গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৬, ২০১৩ ২:০৩ অপরাহ্ণ

Nilphamari__District_Map_Bangladesh-3নীলফামারী প্রতিনিধি : সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের গাড়ি বহরে হামলা ও ৪ আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৫ জন নিহতের মামলায় নীলফামারীতে একজন এবং বিভিন্ন নাশকতা মুলক কর্মকান্ডে জড়িত থাকায় জলঢাকায় জামায়াত শিবিরের ৩ কর্মীসহ ৪ জনকে গ্রেফতার করেছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। সোমবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলাহাজতে পাঠিয়েছে পুলিশ।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আকতার জানান, সাংসদ নুরের ওপর হামলা ও ৪ আ.লীগ নেতাকর্মীসহ ৫ জন নিহতের মামলায় লক্ষীীচাপ ইউনিয়নের ন”সিংহ গ্রামের কফিল উদ্দিনের ছেলে মাহবুল আলম (২৪) নামের এক শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লক্ষীচাপ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত এ মামলায় ৩০ জনকে গ্রেফতার করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
এদিকে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকায় খুটামার গ্রামের মৃত আলাউদ্দিন আলীর ছেলে মমিনুর রহমান (৪৬), সাহাব উদ্দিনের ছেলে তাহেরুল ইসলাম (৩২) ও মমিনুর রহমানের ছেলে নোকনুজ্জামান রোকনকে (২৫) গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বিকালে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। এরা সকলেই জামায়াত-শিবিরের সক্রিয় কর্মী বলে জানান ওসি।

Need Ads
error: কপি হবে না!