তাপস চন্দ্র সরকার, কুমিলা : কুমিলা নগরীতে সড়ক দুর্ঘটনায় মো. হোসেন মিয়া (২৮) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। নিহত হোসেন নগরীর ছোটরা এলাকার সেলিম মিয়ার ছেলে। বুধবার গভীর রাতে নগরীর টাউনহলের সামনে প্রাইভেটকার চাপায় তিনি নিহত হন বলে পুলিশ জানায়।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সামসুজ্জামান জানান, রাতে টাউনহল থেকে হোসেন মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ওই এলাকায় একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশটি বর্তমানে কোতোয়ালি থানায় রয়েছে। হোসেন ছাত্রলীগের নেতা হলেও তার দলীয় কোনো পদ ছিলনা।




