ads

বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামায়াত- শিবিরের সহিংসতার সমুচিত জবাব দেয়া হবে

খবর টি পড়েছেন : ২৬০
জামায়াত- শিবিরের সহিংসতার সমুচিত জবাব দেয়া হবে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Nilphamari__District_Map_Bangladesh-3নীলফামারী প্রতিনিধি : আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলেছেন, জামায়াত- শিবিরের যে কোন সহিংসতার সমুচিত জবাব দেয়া হবে। জামায়াত- শিবিরের সহিংসতা মোকাবেলায় নীলফামারী জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের যৌথ কর্মী সমাবেশে ওই কথা বলেন নেতৃবৃন্দ। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২৫ ডিসেম্বর বুধবার রাতে ওই কর্মী সমাবেশে শত শত নেতা- কর্মী উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মমতাজুল হকের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আখতার এমপি, সাধারণ সম্পাদক অপু উতিল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  পিনু খান এমপি, যুবলীগের সহ-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুল হক রেজা প্রমুখ।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের মানচিত্রকে ওই জামায়াত- শিবির কোনদিন মেনে নিতে পারেনি যার দরুণ তারা এই দেশকে পুণরায় পাকিস্তান বানাতে এখনো সংগঠিত রয়েছে। আর এদের সহযোগিতা করছে বিএনপি নেত্রী খালেদা জিয়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিকদের দেখে দেয়াল টপকে পালালেন আনুশকা পরবর্তী সংবাদ নীলফামারীর ৪ টি সংসদীয় আসনের দু’টিতে নিবাচনী আমেজ…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads