মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর শহরের মেথর পট্টিতে হামলা চালিয়ে চারটি বাড়ি ভাঙচুর করেছে স্থানীয় কতিপয় দূর্বৃত্ত। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে ওই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায, মেহেরপুর শহরের শিশুবাগান পাড়ার পল্টু নামের এক যুবক সোমবার রাতে মেথর পট্টির যুগোলের ছেলে বাবুর বাড়িতে মদ খেতে যায়। মদ খেয়ে টাকা না দিতে বাড়ি ফেরার সময় মেথর পট্টির লোকজনের সাথে কথা কাটা-কাটি হয়। ওই সময় পল্টু লাঞ্চিত হয়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার বেলা ১১ টার দিকে পল্টুর নেতৃত্বে কয়েকজন দূর্বৃত্ত মেথর পট্টিতে হামলা চালায়। তারা মেথর পট্টির গনেশের ছেলে অশোক, গোবরধনের ছেলে কালু, সাধনের ছেলে ইমরান ও যুগোলের ছেলে বাবুর বাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই ওয়ালিউলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তার আগেই দূবৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।




