মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার ইছাখালি বিজিবি ২ বোতল ভারতীয় মদ ও একটি মোটর সাইকেলসহ ২ যুবককে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যায় ইছাখালি বিজিবি ক্যাম্প ইনচার্জ ফারুক হোসেনের নেতৃত্বে তাদের আটক করে ক্যাম্পে নেয়া হয়। আটক ২ যুবক মেহেরপুর শহরের মল্লিকপাড়ার আবুল কাশেমের ছেলে খাইরুল ও আব্দুল লতিফের ছেলে মিনারুল।




