কেশবপুর (যশোর) প্রতিনিধি, রাস্তার গাছ কেটে নাশকতা সৃষ্টির অভিযোগে মঙ্গলবার রাতে কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে। আটককৃতরা হলো, উপজেলার আলতাপোল গ্রামের জামায়াত কর্মী আব্দুল খালেকের ছেলে মুকুল হোসেন (২৮), আলী বিশ্বাসের ছেলে সিদ্দিকুর রহমান (৫০) ও আফসার সানার ছেলে সিরাজুল ইসলাম (৩০)। থানার ওসি সৈয়দ ফুৎফর রহমান জানান, বিরোধী দলের ডাকা হরতাল-অবরোধ পালনের নামে জামায়াত-শিবির কর্মীরা বিভিন্ন সড়কের গাছকেটে রাস্তায় ব্যারিকেট দিয়ে আসছিল। আটককৃতদের ১৯৭০ সালের বিশেষ ক্ষমতা আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




