কুমিল­ায় জামায়াত-শিবিরসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেপ্তার

খবর টি পড়েছেন : ১৯০
কুমিল­ায় জামায়াত-শিবিরসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেপ্তার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

IMG_0151 IMG_0149তাপস চন্দ্র সরকার, চট্টগ্রাম উত্তর ব্যুরো : কুমিল­া ১৬ থানা পুলিশ ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন মামলা, মাদক ব্যবসায়ী এবং জামায়াত শিবির নেতাকর্মীসহ গ্রেফতার ১৪। আটকৃতদের মধ্যে জেলার বিশেষ গোয়েন্দা শাখা (ডিবি), কোতয়ালী মডেল থানা, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও বুড়িচং থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৭ জনকে ১৮ দলের অবরোধ চলাকালে বিভিন্ন সহিংসতায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং বাকী ৪ জনকে মাদকসহ আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কুমিল­া বিশেষ গোয়েন্দা (ডিবি) পুলিশ ৪, কোতয়ালী মডেল থানায় ৩ জন, বুড়িচং ১জন,  চৌদ্দগ্রামের ২ জন, নাঙ্গলকোটে ১জন, সদর দক্ষিণে ১ জন জামায়াতকর্মীকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। জেলা পুলিশ কন্ট্রোল রুম তথ্যটি নিশ্চিত করেছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। অপরদিকে কুমিল­া গোয়েন্দা শাখা (ডিবি)’র উপ-পুলিশ পরিদর্শক সোহেল আহমেদ জানান- গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টহল দল বুধবার রাত সাড় ১২টায়  কুমিল­া আদর্শ সদর উপজেলার সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে এবং কুমিল­া রেলষ্টেশনের ধর্মপুর এলাকা থেকে ১০ পিচ নেশা জাতীয় ইনজেশনসহ ১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজারহাটে সমবায় সমিতির ভ্রাম্যমান কর্মশালা পরবর্তী সংবাদ তিতাসে অজ্ঞাত বৃদ্ধার গলিত লাশ উদ্ধার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads