আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীতে অবসরপ্রাপ্ত প্রবিনদের সংঘটন মুক্তজীবনের দশম প্রতিষ্টা বার্ষিকি উৎযাপন উপলক্ষে সংঘটনের সভাপতি আলহাজ্ব আফতাব আলমের সভাপতিত্বে ও দেওয়ান মজিবুর রহমানের সঞ্চলনায় সকাল দশটায় মুক্তিযোদ্ধা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব আঃ মজিদ, আলহাজ্ব আঃ লতিফ, বাবু ধীরেন্দ্রনাথ শীল প্রমূখ।




