ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকের সুরমা নদীর ৭ম ও ৮ম খন্ড জলমহাল নিয়ে সৃষ্ট বিরোধ আপোষে নিস্পত্তি হয়েছে। মঙ্গলবার দুপুরে জলমহালের কাজিবাড়ি ঢহর এলাকায় গন্যমান্যদের মধ্যস্থতায় বিষয়টির নিস্পত্তি ঘটে। এসব জলমহাল খাজনা পরিশোধের মাধ্যমে সাধারণ মৎস্যজীবিরা মাছ আহরন করে জীবন-জীবিকা নির্বাহ করে আসছিল। সোমবার এলাকার কতিপয় প্রভাবশালী মৎস্যজীবি পরিচয়ে জল যার জলা তার নীতিমালার দোহাই দিয়ে জলমহাল দখলের চেস্টা করলে এলাকাবাসী তা প্রতিহত করলে বিরোধের সৃষ্টি হয়। মঙ্গলবার সালিশ বৈঠকে আপোষ মিমাংসায় নিস্পত্তি ঘটে। অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, রাজনীতিবিদ আওলাদ আলী রেজা, ইমাম উদ্দিন, মঞ্জুর আলমসহ সিলেট সদরের গন্যমান্য ব্যক্তিবর্গ সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় মির্জাগাঁও, খালপাড়, ফতেহপুরের পক্ষে সিরাজ মিয়া, তহুর মিয়া, লালু মিয়া, জাবেদ আহমদ, চমক আলী, আলাউদ্দিন, আশাদ মিয়া, সাইদুর রহমান, দিঘলী-রামপুর ও মাধবপুর পক্ষে মশাহিদ আলী উপস্থিত ছিলেন।




