ads

মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে তুচ্ছ ঘটনায় কৃষক খুন : আটক ১

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০১৩ ৭:৫১ অপরাহ্ণ
মহাদেবপুরে তুচ্ছ ঘটনায় কৃষক খুন : আটক ১

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কোদালের আঘাতে দেলোয়ার হোসেন নামে এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন হেলাল নামে এক ব্যক্তিকে আটক করে নওহাটা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেছে। স্থানীয়রা জানায়, ২৩ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার ভীমপুর ইউনিয়নের খোর্দ্দনারায়ণপুর পূর্বপাড়া গ্রামে ধানের তুষে বাতাস দেয়াকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন ও প্রতিবেশী আলাউদ্দিনের পরিবারের লোকজনের মাঝে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের কোদালের কোপে মারাত্মক জখম দেলোয়ার হোসেনকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তির পর ওই দিনই গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ডিসেম্বর মঙ্গলবার দেলোয়ার হোসেন মারা যায়। দেলোয়ার হোসেনের মৃত্যুর খবর গ্রামে পৌঁছলে স্থানীয়রা হেলালকে ধরে নওহাটা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ এএইচ এনায়েত উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।

Need Ads
error: কপি হবে না!