পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধি : জেলার পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ছাত্রনেতা হাসানুল আলম বান্নাকে গ্রেপ্তারের প্রতিবাদ সহ আশু মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল। ২৪ ডিসেম্বর সন্ধায় উপজেলা ছাত্রদল আহবায়ক আব্দুর রশিদের নেতৃত্বে পূর্ব চৌরাস্তা থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে পূর্ব চৌরাস্তায় সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো: জাহিদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক মো: জিয়াউল ইসলাম জিয়া , আব্দুর রশিদ, মাহবুব, তরিকুল প্রমুখ। বক্তারা বলেন, ২৩ ডিসেম্বর দুপুরে কোন সুনিদ্দিষ্ঠ অভিযোগ ছাড়াই পুলিশ ছাত্রনেতা বান্নাকে গ্রেপ্তার করে ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারার অভিযোগে জেল হাজতে প্রেরন করে পুলিশ এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের উস্কানী দিচ্ছেন। তারা অনতিবিলম্বে আটক বান্নার মুক্তি দাবী করেন।




