আমতলীতে শিশুর শিক্ষা বিষয়ক র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খবর টি পড়েছেন : ২৪৮
আমতলীতে শিশুর শিক্ষা বিষয়ক র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

AMTALI.PICEDUCATION.RALIআমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে  সবার জন্য শিক্ষার নিশ্চয়তা চাই শিশুদের স্কুলে ভর্তি এবং শিক্ষা সমাপনে  সকলের অংশগ্রহন   বিষয়ক ব্যানার ফ্যাষ্টুন ও রিকশা যোগে একটি বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

মঙ্গলবার সকাল ১০টায় বেসরকারী উন্নয়ন সংস্থা এনএসএস’র আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন সময়ে র‌্যালিতে অংশগ্রহন করেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম দেলোয়ার হোসেন, পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: একরামুল কবির, এনএসএস নির্বাহী পরিচালক এ্যাড শহাবুদ্দিন পাননা,হলদিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা আমতলী একে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: রশিদ এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিন,এম ইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহআলম,আমতলী প্রেসক্লাব সাধারন সম্পাদক এম এ সাইদ খোকন , উপজেলার সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাএছাএী ও অভিবাবক বৃন্দ।এ উপলক্ষে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত আমতলী পৌর শহরের আব্দুল­াহ সুপার মার্কেটে বরগুনা এনএসএস ইয়থ গ্রুপ ও স্থানীয় শিল্পীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান দাতা সংস্থা ইউরিপিয়ন ইউনিয়ন ও গন স্বাক্ষরতা অভিযান এর সহযোগীতায় আয়োজন করেছেন বলে জানিয়েছেন এনএসএস’র প্রোজেক্ট কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দামুড়হুদা সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত পরবর্তী সংবাদ গুগল সার্চ ট্রেন্ডে প্রথমবারের মত যুক্ত হলো বাংলাদেশ…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads