ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আ’লীগ নেতা মোঃ সিদ্দিকুর রহমানের বসতঘরের চারপাশে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ২২ ডিসেম্বর রবিবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয় নি।
ইউপি চেয়াম্যান মোঃ সিদ্দিকুর রহমান জানান, রবিবার রাত দেড়টার দিকে ঘরের চারপাশে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। ওই সময় ঘরের দ্বিতীয় তলায় ঘুমে থাকা গৃহচরিচারিকা সুফিয়া বেগম আগুনের ধূয়া ও পেট্রোলের গন্ধ পেয়ে ডাক-চিৎকার দিলে এলাকাবাসী ও ঘরের লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা টর্চ লাইট, পেট্রোল বহনকৃত দুইটি বোতল, জুতা ও টুকরো কাপড় ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থর পরিদর্শন করেছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




