ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহীর দুর্গাপুরে ১৪৪ ধারা জারি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০১৩ ৬:১৩ অপরাহ্ণ

Durgapur 144 Photoদুর্গাপুর (রাজশাহী)প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর পৌরসভা সদরে সোমবার বিকেলে ছাত্রলীগ ও বিএনপি একই সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার প্রস্তুতি নেওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। ১৪৪ ধারা জারির পর জেলা ও সার্কেল পুলিশ সুপার দুর্গাপুর পৌর এলাকা পরিদর্শন করেন। শৃঙ্খলা ভঙ্গের আশংকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার উপজেলার পৌর সদরে বিকেল ৪টায় ছাত্রলীগ ও বিএনপি বিক্ষোভ মিছিল সহ সমাবেশ আহবান করে। বড় দুইটি রাজনৈতিক দল একসাথে একই সময়ে সমাবেশ আহবান করায় উক্ত এলাকায় শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশংকায় দুপুর ১২ টা ৩০ ঘটিকা হইতে অনিদৃষ্টকাল সময় পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহার ফৌজদারী কার্যবিধি অনুযায়ী ১৪৪ ধারা জারি করেন। ১৪৪ ধারা জারির পর পুরো পৌর এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলার পৌর সদরের প্রতিটি মোড় ও জনসমাবেশ স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। ১৪৪ ধারা জারির পরপরই দুর্গাপুরে আসেন জেলা পুলিশ সুপার আলমগীর কবির, পুঠিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার আবু সায়েম ও জেলা ম্যাজিষ্ট্রেট। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে আলোচনায় বসেন। তারপর পুলিশ কর্মকর্তারা দুর্গাপুরের সার্বিক প্রেক্ষাপটের খোঁজ খবর নেন। বিভিন্ন মোড়ে মোড়ে পথচারী সহ বিভিন্ন ব্যক্তিদের তল­াশী চালায় পুলিশ। দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ছাত্রলীগ ও বিএনপি একই দিনে একই সময়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আহবান করায় ১৪৪ জারি হয়েছে। নাশকতার আশংকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!