আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির ছাতনি গ্রামের মিঠু হোসেন (৩৮) নামের এক হেলপার ট্রাকে উপড় থেকে পড়ে আহত হওয়ার ২ দিন যাবত মৃত্যুও সাথে পাঞ্জা লড়ে অবশেষে সোমবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে ওই গ্রামের কাশেম সরদারের পুত্র ও ট্রাক হেলপার বলে জানা গেছে।
জানাযায়, মিঠু হোসেন গত শনিবার সকালে রানীনগরের আবাদ পুকুর এলাকায় একটি ট্রাকের উপড় থেকে পড়ে মারাত্বক আহত হলে তাকে প্রথমে নওগঁ সদর ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরকর হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।




