ads

বুধবার , ১০ জুলাই ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বক্স অফিসে হাজার কোটি রুপির পথে প্রভাস-দীপিকার ‘কল্কি’

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১০, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ

বক্স অফিসে ১২ দিন পার করে ফেলেছে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’। প্রভাস, দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমাটি ভারতীয় বক্স অফিস থেকে ইতিমধ্যেই ৫২১ কোটি রুপি আয় করে ফেলেছে। আর ১১ দিনের মাথায় বিশ্বব্যাপী বক্স অফিসে হাজার কোটির রুপির পথে রয়েছে সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৯০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি।

Shamol Bangla Ads

‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পেয়েছে গত ২৭ জুন, বৃহস্পতিবার। প্রথম দিনেই বাজিমাত করে সিনেমাটি। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সচনিল্ক এর তথ্য মতে, প্রথম দিনই সিনেমাটির আয় ছিল ৯৫ কোটি ৩ লাখ রুপি। এরপর শুক্রবার এই সিনেমার আয় ছিল ৫৯ কোটি ৩ লাখ রুপি। এরপর সপ্তাহান্তে, শনিবার আয় ছিল ৬৬ কোটি ২ লাখ রুপি। রোববার, ব্যবসা বেড়ে দাঁড়ায় ৮৮ কোটি ২ লাখ রুপি।

এরপর দ্বিতীয় সপ্তাহে এসে আয় কিছুটা কমে আসে। সোমবার ৩৪ কোটি ১৫ লাখ রুপি, মঙ্গলবার ২৭ কোটি রুপি, বুধবার ২২ কোটি ৭ লাখ রুপি, বৃহস্পতিবার ২১ কোটি ৮ লাখ রুপি এবং শুক্রবার ১৬ কোটি ৯ লাখ রুপি। এরপর দ্বিতীয় শনি ও রোববার যথাক্রমে ৩৪ কোটি ১৫ লাখ রুপি ও ৪৪ কোটি ৩৫ লাখ রুপি আয় করে সিনেমাটি। এরপর গতকাল সোমবার (৮ জুলাই) সিনেমাটি আয় করে ১১ কোটি ৩৫ লাখ রুপি। তবে এ ক্ষেত্রে সিনেমার আয় ৭৪ শতাংশ হ্রাস পেয়েছে, ভারতের বাজারে আয় দাঁড়িয়েছে ৫২১ কোটি ৪ লাখ রুপি।

Shamol Bangla Ads

আর বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির আয় ৯০০ কোটি রুপি পার করেছে। এই গতি বজায় থাকলে খুব শিগগিরই বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটি রুপি ছাপিয়ে যাবে। এটি এই মুহূর্তে উত্তর আমেরিকায় ১০টি সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তালিকায় জায়গা নিয়েছে।

নাগ অশ্বিন পরিচালিত সিনেমাটির বাজেট ছিল ৬০০ কোটি রুপি। এতে অভিনয় করেছেন—অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, প্রভাস, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়রা।

Need Ads
error: কপি হবে না!