ads

শনিবার , ২৬ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিনেতা কাদের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন: প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৯৪
অভিনেতা কাদের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন: প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে শনিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের জন্য তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Shamol Bangla Ads

শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কাদেরের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৯ বছর। শারীরিক অসুস্থতার কারণে গত ৮ ডিসেম্বর আবদুল কাদেরকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর তার অগ্ন্যাশয়ে ক্যানসার শনাক্ত হয়, যা সংক্রমণের চতুর্থ স্তরে পৌঁছে গেছে বলে জানান চিকিৎসকরা। গুরুতর শারীরিক দুর্বলতার কারণে এই অভিনেতাকে কেমোথেরাপিও দেওয়া যাচ্ছিল না।
পরিবারের সদস্যরা জানান, ২০ ডিসেম্বর চেন্নাইয়ের ভেলর থেকে দেশে ফিরিয়ে এনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় আবদুল কাদেরকে। সেখানে করোনা পরীক্ষা করা হলে ২১ ডিসেম্বর তার ফলাফল পজিটিভ আসে। এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অভিনেতা আবদুল কাদের আর নেই পরবর্তী সংবাদ কিশোরগঞ্জে টেম্পুতে লোক ওঠানো নিয়ে সংঘর্ষে নিহত ২,…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads