কুষ্টিয়া প্রতিনিধি ঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে ৩ বাংলাদেশিকে আটকের প্রায় ১৩ ঘন্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার বেলা ১১ টার দিকে বিজিবি তাদের দৌলতপুর থানায় সোপর্দ করেছে। আটককৃতরা হলো- পাবনা জেলার শহিদুল ইসলামের ছেলে মিরাজুল (২৫), একই জেলার আব্দুর রহিমের ছেলে রফিক (২৮) ও দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গ্রামের আশরাফুল হোসেনের ছেলে নুর মহম্মদ (২৮)।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলে ভারতের কাচারী পাড়া বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিজ ক্যাম্পে নিয়ে যায়। খবর পেয়ে বিজিবি বিএসএফকে পত্র দিলে শুক্রবার সকাল ৯ টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ। মুন্সিগঞ্জ সীমান্ত এলাকায় ১৫৩/৯ (এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার আবুল কালাম আজাদ ও ভারতের পক্ষে ছিলেন নদীয়া জেলার কাচারীপাড়া বিএসএফ ক্যাম্পের ইনচার্জ এস আই হারদিক সিং।




