ads

শুক্রবার , ২০ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে আওয়ামীলীগের পাকিস্তান বিরোধী বিক্ষোভ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২০, ২০১৩ ৩:১৩ অপরাহ্ণ
পীরগঞ্জে আওয়ামীলীগের পাকিস্তান বিরোধী বিক্ষোভ

পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি : ১৯ ডিসেম্বর জেলার পীরগঞ্জে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় নেতা-কর্মী, স্বাধীনতার পক্ষের সমমনা সংগঠন ও ব্যাক্তিদের নিয়ে মানবতাবিরোধী অপরাধে কসাই কাদের মোল¬ার ফাসির রায় কার্যকর করায় বাংলাদেশের বিচার ব্যবস্থাকে নিয়ে অশালীন বক্তব্য ও পাকিস্তানের পার্লামেন্টে শোক প্রস্তাব গ্রহনের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল শহরের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মো: ইমদাদুল হক, সাধারন সম্পাদক মো: আখতারুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মো: ইকরামুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোট পীরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মো: সলেমান আলী, প্যানেল মেয়র মো: আব্দুল খালেক প্রমুখ।
বক্তব্যে বাংলাদেশ থেকে পাকিস্তানের দূতাবাস উচ্ছেদ ও অশালীন বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানানো হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!