ads

বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরায় জামায়াত-পুলিশ সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ আহত ৩ : আটক ৬

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৯, ২০১৩ ৪:৪৮ অপরাহ্ণ

Satkhira-map2সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা সদর উপজেলায় জামায়াত-শিবিরের সাথে যৌথবাহিনীর সংঘর্ষে সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানসহ ৩ জন আহত হয়েছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রইছপুর এলাকায় ওই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনসহ জামায়াত-শিবিরের ৬ জনকে আটক করা হয়েছে।
অভিযানের নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, শহরের অদূরে রইচপুর এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে জামায়াত -শিবির কর্মীরা গাছ কেটে সড়ক অবরোধ করার চেষ্টা করলে এতে যৌথবাহিনী বাধা দেয়। ওই সময় জামায়াত-শিবির কর্মীরা যৌথবাহিনীকে লক্ষ করে হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। ইটের আঘাতে তিনি এবং হাতবোমায় এক কনস্টেবল আহত হন।  ওই সময় আত্মরক্ষার্থে যৌথবাহিনী গুলি ফাঁকা চালায়। ঘটনাস্থল থেকে শিবির ক্যাডার গুলিবিদ্ধ লাভলুসহ ৬ জনকে আটক করা হয়।
পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান আরও জানান, লাভলুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  অন্যদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!