ads

সোমবার , ৯ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর পদত্যাগেই সংকটের অবসান : এরশাদ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৯, ২০১৩ ১২:৪১ অপরাহ্ণ

Ershad_BBCশ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে নির্বাচন ঘিরে রাজনৈতিক অচলাবস্থার নিরসন হতে পারে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। ৮ ডিসেম্বর রবিবার বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে না থাকলে বিএনপি নির্বাচনে আসতে পারে। কারণ বিএনপির আশংকা নির্বাহী ক্ষমতা শেখ হাসিনার হাতে থাকলে নির্বাচনে কারচুপি হতে পারে। নির্বাচন কমিশনের পূর্বঘোষিত তফসিল পরিবর্তন ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে এবং  বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টিও যাবে না- সাক্ষাতকারে এটাও স্পষ্ট করেছেন তিনি।
তিনি বলেন, বিএনপি প্রধান বিরোধী দল। তাদের ছাড়া নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে না। অশান্তি বন্ধ হবে না।
তিনি আরও বলেন, আন্দোলন চলতে থাকবে। মানুষ জ্বলে মরতেই থাকবে। এই অবস্থায় নির্বাচন করা কোনভাবেই সমীচীন নয়। এখন নির্বাচনের পরিবেশ নেই। দেশের এই পরিস্থিতিতে তার দল নির্বাচন করবে না- তার এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং এ সিদ্ধান্ত নিয়ে কোন বিভ্রান্তি থাকা উচিত নয়।

Need Ads
error: কপি হবে না!