মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
গ্রামবাসী জানিয়েছে, জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের আটক করতে বাড়ি বাড়ি তল্লাশী চালিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। এসময জামায়াত-শিবিরকর্মীরা প্রতিরোধ করতে গেলে যৌথ বাহিনী গুলি চালায়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলামের নেতৃত্বে ভোর রাত থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এসময় আটক করা হয়েছে ৫ মহিলা সহ অন্তত: ৩৭ জনকে। অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলার আসামী ধরতে এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুর সদর থানার (ওসি)। এ সময় জামায়াত ও বিএনপির দুই নেতার বাড়িঘর ভাংচুর করা হয়েছে বলে গ্রামবাসি জানিয়েছে। তবে কারা ভাংচুর করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।




