ads

মঙ্গলবার , ২৪ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব গণপরিবহন বন্ধ

খবর টি পড়েছেন : ২২৫
২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব গণপরিবহন বন্ধ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কভিড-১৯ করোনাভাইরাসের কারণে এরইমধ্যে গণপরিবহন সীমিত আকারে চলাচল করছে। ২৪ মার্চ মঙ্গলবার বিকাল থেকে করোনার কারণে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এবার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব গণপরিবহন লকডাউন ঘোষণা করা হয়েছে।
ট্রাক, কাভার্ডভ্যান, ঔষধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহণ-এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহণ করা যাবে না। আজ মঙ্গলবার সকালে মন্ত্রণালয় হতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।

Shamol Bangla Ads

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৫৭টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ সকাল থেকেই ২৫৭টি ট্রেন বন্ধ রাখা হয়েছে। আগামীকাল থেকে আরও পাঁচটি লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকার আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।
সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকলেও এই সময়ে হাসপাতাল, ফার্মেসি, খাদ্যপণ্যের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। আর সব কিছু বন্ধ থাকবে। দেশবাসীকে জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাসা-বাড়ির বাইরে বের না হতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশে এ পর্যন্ত ৩৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে এবং মারা গেছে ৩ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬ পরবর্তী সংবাদ ৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ল সব শিক্ষাপ্রতিষ্ঠানে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads