ads

রবিবার , ১ ডিসেম্বর ২০১৩ | ২৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় ক্লিনিক মালিক সমিতির মাসিক সভা ও নতুন কমিটির পরিচিতি সভা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ডিসেম্বর ১, ২০১৩ ২:৪০ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় ক্লিনিক মালিক সমিতির মাসিক সভা ও নতুন কমিটির পরিচিতি সভা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ক্লিনিক মালিক সমিতির মাসিক সভা ও নতুন কমিটির পরিচিতি সভা গতরাত ৯টায় চুয়াডাঙ্গা হাসপাতাল রোডে রাজধানী ক্লিনিকে অনুষ্ঠিত হয়।  ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডাঃ লিফা নারছিস চৈতীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্লিনিক মালিক সমিতির উপদেষ্টা ডাঃ ওয়াহিদ আশরাফ দেলোয়ার। স্বাগত বক্তব্য রাখেন আসাদুজ্জামান আশা। বক্তব্যের শুরুতে ক্লিনিক পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সময় ও বিভিন্ন রকমের হয়রানী, চাদাবাজি এসবের প্রতিকার চেয়ে পৌর মেয়রের আশু হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারী কনসালটেন্ট ডাঃ ওয়ালিউর রহমান নয়ন, ডাঃ জিন্নাতুল আরা, ডাঃ ওয়াহিদ আশরাফ দেলোয়ার ও কিøনিক মালিক সমিতির সহ-সভাপতি  রুহুল আমিন। পৌর মেয়র তার বক্তব্যে বলেন, আপনাদের একতাবদ্ধ থাকতে হবে, আর সব সময় ব্যবসায়ী মনোভাব নিয়ে ব্যবসা না করে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে, মনে রাখতে হবে স্বাস্থ্য সেবা প্রদান করা একটি মহান দায়িত্ব। তিনি আরো বলেন, যদি কেউ আমার নাম ভাঙ্গিয়ে আপনাদের কাছে কোন অনৈতিক সুপারিশ নিয়ে আসলে আপনারা সাথে সাথে আমার মোবাইলে ফোন করবেন। আমি আপনাদের পাশে আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতে যদি এ চেয়ারে না থাকি তাহলে ও আমি আপনাদের পাশে থাকব। সভা শেষে ক্লিনিক মালিক সমিতির ফান্ডে ১০হাজার টাকা অনুদান প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারী কনসালটেন্ট ডাঃ নুরুদ্দিন রুমী, সার্জারী কনসালটেন্ট ডাঃ তারিক হাসান, সার্জারী কনসালটেন্ট ডাঃ আব্দুল­াহ আল মামুন,গাইনী কনসালটেন্ট ডাঃ আকলিমা খাতুন, শিশু কনসালটেন্ট ডাঃ আসাদুর রহমান মালিক খোকন, শিশু কনসালটেন্ট ডাঃ মাহবুবর রহমান মিলন, এ্যানেসথেসিয়া কনসালটেন্ট ডাঃ গোলাম মুর্শিদ ডালিম, অর্থপেডিক কনসালটেন্ট ডাঃ আঃ হাকিম, ডাঃ শফিকুল ইসলাম, ডাঃ আবু হাসানুজ্জামান নূপুর ও ডাঃ কামরুল হুদা।
চুয়াডাঙ্গা ক্লিনিক মালিক সমিতির কমিটির সদস্যরা হচ্ছে প্রধান উপদেষ্টা ডাঃ ওয়াহিদ আশরাফ দেলোয়ার, সভাপতি ডাঃ লিফা নারছিছ চৈতী, সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি সায়েদুর রহমান খোকন, সাধারণ সম্পাদক হাফিজুল হক লাভলু, সহ-সম্পাদক আশাদুজ্জামান আশা, প্রচার  সম্পাদক শাহাজান আলী, কোষাধ্যক্ষ বকুল হোসেন ও দপ্তর সম্পাদক হুমায়ুন কবির লাল্টু।

Need Ads