ads

শনিবার , ৫ মার্চ ২০১৬ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কৃষক উসমান হত্যা : গ্রেফতার যুবক কারাগারে

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৫, ২০১৬ ৫:১১ অপরাহ্ণ

karagarস্টাফ রিপোর্টার : শেরপুরে সেচ পাম্প ঘরে কৃষক উসমান আলী (২৩) হত্যা মামলায় গ্রেফতার যুবক আলতাফ হোসেন (৩২) কে কারাগারে পাঠানো হয়েছে। ৫ মার্চ শনিবার দুপুরে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আলতাফ হোসেনকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াস রবিবার রিমান্ড শুনানীর তারিখ ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সজীব খান জানান, শুক্রবার ভোররাতে শেরপুর সদর উপজেলার হেরুয়া বালুঘাট এলাকায় নিজের সেচ পাম্প ঘরে ধারালো অস্ত্র দিয়ে কৃষক উসমান আলীকে জবাই করে হত্যা করে স্থানীয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের ছোটভাই রাসেল মিয়া বাদী হয়ে প্রতিপক্ষ সৈয়দ জামাল (৬০) ও গ্রেফতার আলতাফ হোসেনসহ ৭ জনের নামে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Need Ads