চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় এসআইসহ ৪ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, গত সোমবার গভীর রাতে চিতলমারী থানা পুলিশ একটি মাহেন্দ্র গাড়িতে রাতে প্রেট্টোল ডিউটি করতে বের হলে গাড়িটি শৈলদাহ বাজার সংলগ্ন স্থানে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়। এ সময় গাড়িতে থাকা এসআই শহিদুল হক, পুলিশ সদস্য রানা রহমান, শহিদুল ইসলাম ও আনসার ব্যাটেলিয়ান সদস্য শাহাজাহান রহমান গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তৎনিক চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। খবর পেয়ে গতকাল সকালে অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ও অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার আহতদের দেখতে স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যান। তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নেন।




