ads

সোমবার , ২৭ নভেম্বর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-৩ আসনে শহিদুল মনোনয়ন পাওয়ায় ঝিনাইগাতীতে আনন্দ মিছিল

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
নভেম্বর ২৭, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে এডিএম শহিদুল ইসলামকে নৌকা প্রতীকে মনোনীত করায় আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ২৭ নভেম্বর সোমবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের ব্যানারে ওই আলোচনা সভা ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন চান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. নুরুল ইসলাম ফটিক, উপজেলা তাতী লীগের আহ্বায়ক মো. আমিরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুর রহমান মনা প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করে।

Need Ads