ads

শনিবার , ৩০ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৩০, ২০১৩ ৯:২৯ অপরাহ্ণ

pic. Abrud pekua-30-11-13এম. আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : পেকুয়ায় ১৮ দলের ডাকা ৭২ ঘন্টা অবরোধের প্রথম দিনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পেকুয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পেকুয়া বাাজারে এক সংক্ষিপ্ত পথসভার মধ্যে শেষ হয়।
৩০ নভেম্বর বেলা ১১ টার দিকে অবরোধের প্রথম দিনে অবরোধের সমর্থনে ও বি.এন.পির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও বর্তমান মুখপাত্র সালাহউদ্দিন আহমদের বাসায় পুলিশি তল্লাশির প্রতিবাদে পেকুয়া উপজেলা ছাত্রদলের সেক্রেটারী কামরান জাদীদ মুকুট ও পেকুয়া সদর ইউনিয়ন পশ্চিমজোন শাখার যুবদলের সভাপতি জয়নাল আবেদীনের নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল আবচার, যুবদল পশ্চিমজোন শাখার সহসভাপতি আবছার উদ্দিন মানিক এমইউপি, ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত, যুবদল পশ্চিমজোন শাখার সেক্রেটারী ইমরুল হাসান ইমু, সাংগঠনিক সম্পাদক জাফর আলম, বারবাকিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ, শ্রমিকদলের উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক জামাল হোছাইন, যুবনেতা দুদু, নুরুল হোছাইন, ইউনুছ, বাদশা, শাহ জামাল, ইকবাল, জহির, ইয়াসির, ছাত্রনেতা হেলাল, রাসেল, মকছুদ, হাবিব, নাছির, মান্নান, আজিম, বেলাল, আহাদ, রিদুয়ান, কামাল, তোফায়েল, মানিক, রেজাউল, জয়নাল, নুরুল ইসলাম, ওয়াজেদ, বাবুল, শ্রমিক নেতা শুক্কুর, শাহিদ প্রমুখ। সংক্ষিপ্ত সমাবেশে কামরান জাদীদ মুকুট বলেন, ১৮ দলের ডাকা হরতাল ও অবরোধ সর্বাত্মক সফল করে বর্তমান সরকারের প্রহসনের নির্বাচন বাতিল করে নিরপেক্ষ ও গ্রহনযোগ্য তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবী জানান এবং গতকাল বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদের বাড়িতে পুলিশি তল্লাশীর তীব্র প্রতিবাদ জানান। পেকুয়া উপজেলার সকল নেতা-কর্মীকে দলের কেন্দ্রীয় কর্মসুচী পালনের মাধ্যমে বর্তমান বাকশালী সরকারের পতন ত্বরান্বিত করার আহবান জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!