ads

শনিবার , ৩০ নভেম্বর ২০১৩ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সমঝোতা হলে কারাগারে কেউ থাকবেন না : ওবায়দুল কাদের

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৩০, ২০১৩ ৮:৩৭ অপরাহ্ণ

Obaidul-kaderশ্যামলবাংলা ডেস্ক : নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপিকে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। ৩০ নভেম্বর শনিবার দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ওই আহবান জানান। এসময় তিনি বলেন, সমঝোতার সময় এখনও আছে। সমঝোতা হলে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মুক্তি দেয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
কাদের বলেন, পর্দায় অন্তরালে, নেপথ্যে অনেক কথাই হচ্ছে। সবাই চাইলে সেখান থেকে হঠাৎ করে আলোর ঝলকানি দেখতে পাব। স্বস্তির সুবাতাস হঠাৎ করে বয়ে যাবে। বিএনপি নেতাদেরকে কারাগারে রেখে সমঝোতা কিভাবে হতে পারে- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমঝোতা হলে কারাগারে কেউ থাকবে না।
বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন এখন স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানে স্বাধীন গণমাধ্যম রয়েছে। দেশি বিদেশি পর্যবেক্ষকরাও থাকবে। ওই অবস্থায় লেভেল প্লেয়িং ফিল্ডই থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!